- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলায় ৪,৩৮৪ শিশু প্রতিবন্ধী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪৩ হাজার ৩৬। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৩৬। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত মোট শিশু ৩ লাখ ৮৭ হাজার ৭২।
এর মধ্যে ৪ হাজার ৩৮৪ শিশু প্রতিবন্ধী, ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা ৪৪৮ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশু ৩ হাজার ৯৩৬। এর মধ্যে শারিরীক, মানসিক, বুদ্ধি ও শ্রবন প্রতিবন্ধী রয়েছে।  
সুনামগঞ্জ জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে জেলা সাংবাদিক
 ওরিয়েন্টেশন কর্মশালায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠিত কর্মশালার সভাপতি সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ উপস্থিত সাংবাদিকদের এই তথ্য জানান।
সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ কর্মশালায় সাংবাদিকদের জানান, শিশুদের ভিটামিন শূন্যতা ও শিশুদের প্রতিবন্ধিতা দূর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতির উন্নয়ন হচ্ছে ও প্রতিবন্ধী শিশুর সংখ্যা হ্রাস পাচ্ছে।’

  • [১]