স্টাফ রিপোর্টার
হাওরের বোরো ফসলহানির ঘটনায় অনিয়ম-দুর্নীতির ঘটনায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামালসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করায় জেলা আইনজীবী সমিতিকে অভিনন্দন জানিয়েছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত সপ্তাহিক সভায় এই অভিনন্দন জানানো হয়।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর আহ্বায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সদস্য বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, অ্যাড. রুহুল তুহিন, কবি ইকবাল কাগজী, অ্যাড. এনাম আহমেদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, ডা. মুরশেদ আলম, মুহিবুর রহমান, আসাদ মনি, অ্যাড. কল্লোল তালুকদার, রাজু আহমেদ, প্রদীপ কুমার পাল, প্রভাষক এনামুল কবির, পুলক তালুকদার, তারেক চৌধুরী প্রমুখ।