সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৮ সালের নির্বাচন অনুষ্ঠানের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হকের
পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাড. শামছুল করিম হিরনকে প্রধান নির্বাচন কমিশনার, অ্যাড. শাহাবুদ্দিন চৌধুরী ও অ্যাড. শহীদুল হাসমত খোকনকে নির্বাচন কমিশনারের দায়িত্ব প্রদান করা হয়। নতুন এই নির্বাচন কমিশন ২০১৮ সালের অনুষ্ঠিতব্য জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা করবেন। ( প্রেস বিজ্ঞপ্তি)