স্টাফ রির্পোটার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২ টায় আইনজীবী সমিতির সম্মেল কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী
সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাড.আব্দুল মজিদ এর সভাপতিত্বে সমিতির বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক অ্যাড. শেরে নূর আলী। রিপোর্টের উপর আলোচনায় বক্তব্য রাখেন, অ্যাড. নুরুল ইসলাম, অ্যাড.মাসুক আলম, অ্যাড.বজলুল রশীদ, অ্যাড. মল্লিক মঈনউদ্দিন সোহেল। সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.শেরে নূর আলীর পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন ও জহুর আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী সাবেক সংসদ সদস্য ফজলুল হক আসপিয়া, অ্যাড. আলী আমজাদ, বজলুল মজিদ খসরু, হুমায়ূন মঞ্জুর চৌধুরী, স্বপন কুমার দে প্রমুখ।
সাধারণ সভা শেষে আইনজীবী সমিতির বর্তমান কমিটি নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।