স্টাফ রিপোর্টার
জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাহেব আলী পাঠান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জেলা জাসদ সভাপতি আ ত ম সালেহ, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনোয়ার আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, জেল সুপার, সুনামগঞ্জ সদর ইউএনও ইয়াসমীন নাহার রুমা, দক্ষিণ সুনামগঞ্জ ইউএনও জেবুননাহার শাম্মী, জামালগঞ্জ ইউএনও বিশ্বজিত দেব, বিশ্বমভর পুর ইউএনও জাদিদ রহিম, দোয়ারাবাজার ইউএনও সোনিয়া সুলতানা, ধর্মপাশা ইউএনও মুনতাসির হাসান, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহিদুর রহমান প্রমুখ।
সভায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশ দেয়া হয়।