স্টাফ রিপোর্টার
জেলা আইসিটি ও ইনোভেশন টিমের মাসিক সভা এবং ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক প্রশিক্ষণ থেকে প্রাপ্ত উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ উপজেলা টেকনিশিয়িানবৃন্দ ও উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নের সাথে জড়িত সকল কর্মকর্তারা। সভার কার্যপত্র উপস্থাপন করেন সহকারী কমিশনার (আইসিটি) জনাব মনিরুল হাসান ।
সভায় গত ১৭-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ থেকে প্রাপ্ত ৭ টি উদ্ভাবনী আইডিয়াসহ ২০১৬ সালের মোট ৫২ টি উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় প্রত্যেক সরকারি দপ্তরকে আগামী ৭ দিনের মধ্যে ফেসবুক পেজ খোলে তা জেলা প্রশাসকের কার্যালয়ের ফেসবুক পেজ (উপ ঙভভরপব ঝঁহধসমধহল) এর সাথে লিংক স্থাপন ও সকল সরকারি দপ্তরের প্রধানকে নিয়মিত তার ওয়েব পোর্টাল হালনাগাদ করার অনুরোধ জানানো হয়। প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. নিজাম উদ্দিনের সাথে যোগাযোগের পরামর্শ দেয়া হয় সভায়।
সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, উদ্ভাবনই হবে আগামীর বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাঠি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সকলকে একসাথে আন্তরিকতার সহিত কাজ করার অনুরোধ জানান। তথ্য প্রযুক্তিতে সুনামগঞ্জকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।