স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এবং সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, সহ সভাপতি খায়রুল কবির রুমেন, সৈয়দ আবুল কাশেম, নোমান বখত পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক শামীম চৌধুরী।
প্রসঙ্গত, আগামী ১৩ মার্চ রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।