স্টাফ রিপোর্টার
৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের উকিল পাড়ার প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমনের সঞ্চালনায় বক্তব্য দেন- সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জাফরান কুসুম, সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু ।
এসময় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক করুনাসিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, আমীর হুসেন রেজা, প্রদীপ পাল নিতাই, জুনেদ আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির রহমান মুক্তা, আওয়ামীলীগ নেতা অভিজিৎ চৌধুরী, ইয়াকুব বখত বহলুল, আব্দুস সোবাহান, আবুল কালাম, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম চৌধুরী, আলমগীর খসরু, মহিবুল হক জয়, জেলা যুবলীগের সাবেক সদস্য অমল কান্তি চৌধুরী হাবুল, অ্যাড. নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক গৌতম বনিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমিরুল হক পৌরব, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মহিবুর রহমান মহিব, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সেলিনা আবেদীন, জেলা ছাত্রলীগ নেতা নাজমুল হক কিরন, শেখ রাসেল পরিষদের জেলা আহবায়ক নুর মোহাম্মদ স্বজন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে পৌরসভা অডিটরিয়ামে পৌর আওয়ামী লীগের একাংশের উদ্যোগে সংগঠনের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের একাংশের সহ সভাপতি আব্দুল হাদি তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম শওকতের সঞ্চালনায় এখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম সেফু। এছাড়াও আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, পৌরসভার প্যানেল মেয়র হুসেন আহমদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগৈর সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, মুক্তার আলী, সুমি এষ, শফিকুল ইসলাম, লিটন সরকার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল আলম, নেহার তালুকদার প্রমুখ বক্তব্য দেন।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে পৃথক কর্মসূচির বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন বলেন,‘প্রেসক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক পরিচয়ে দুই নেতা বক্তব্য দিয়েছেন। সদর উপজেলার নেতারাও ছিলেন। এর বাইরে পৌর আওয়ামী লীগ পরিচয়ে বক্তব্য দিলে, সেটি কতটুকু গ্রহণযোগ্য হয় বলা কঠিন’।