- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা আ.লীগের সহসভাপতি হলেন পলিন বখ্ত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতির শূন্য পদে নোমান বখ্ত পলিনকে যুক্ত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গত বুধবার বিকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
ওবায়দুল কাদেরের স্বাক্ষর করা চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপর অর্পিত ক্ষমতাবলে সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতির শূন্য পদে নোমান বখ্ত পলিনকে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানিয়েছেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের চিঠি তারা পেয়েছেন।
এই চিঠির অনুলিপি আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত. ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি মতিউর রহমান এবং সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নাম ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালের ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেওয়া হয়। এই কমিটির সহসভাপতি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আয়ুব বখ্ত জগলুল। শূন্য হওয়া সহসভাপতি পদে বুধবার যুক্ত করা হয় তাঁর (আয়ুব বখত জগলুল) অনুজ নোমান বখ্ত পলিনকে।
এদিকে বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
এসময় উপস্থিত সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড নজরুল ইসলাম শেফু, সাবেক সভাপতি অ্যাড চান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শুকুর আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নবনী কান্ত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড শুকুর আলী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড আব্দুল অদুদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড মনীশ কান্তি দে মিন্টু, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি অজয় তালুকদার দোলন, ঝন্টু তালুকদার, মোজাহের আলী, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, আইন সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, দপ্তর সম্পাদক লিটন সরকার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সুনামগঞ্জ জেলা যুবলীগের সাবেক সদস্য পঙ্কজ তালুকদার, তোফায়েল আহমেদ রনি, সুনামগঞ্জ পৌর যুবলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন নাহিদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নিহার তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি দে, সাবেক প্রচার সম্পাদক তানজিলুর রহমান, সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক সুমিত পুরকায়স্থ রাহুল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ইকরাম আলম পীর, অনুকূল তালুকদার, ফাহমিদ চৌধুরী ফামু, সাকিব আহমেদ, শশাঙ্ক দাস সহ জেলা আওয়ামী, যুবলীগ, ছাত্র লীগ, পৌর আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনে নেতৃবৃন্দ।

  • [১]