- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা ইসলামী যুব আন্দোলনের যুব জমায়েত

স্টাফ রিপোর্টার
জেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে যুব জমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি তানভীর আহমদ তাছলিম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, শায়খুল হাদিস মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাও. মুহাম্মদ নেছার উদ্দিন,   
বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খাঁন, সিলেট বিভাগীয় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা যুব আন্দোলনের সহ সভাপতি মাও. মাহফুজুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাও. সালেহ আহমদ, জেলা দায়িত্বশীল মাও. জহিরুল ইসলাম, মো. দ্বীন ইসলাম, মাও. সালমান আহমদ, আমির হোসেন, শাহীন আহমদ, হাফিজ সুমন আহমেদ, মো. আব্দুল মজিদ, মো. শফিকুল বারী, আতিকুর রহমান, মাও. গোলাম কিবরিয়া, হাফিজ জাকুয়ান, হাফিজ মাসুম আহমদ, শিল্পী শাহিনুর আলম জিহাদী, শ্রমিক আন্দোলন সভাপতি জিলাই মিয়া জিলানী, মাও. শহীদুল ইসলাম পলাশী প্রমুখ।
জেলা ইসলামী যুব জমায়েত পরিচালনা করেন জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদিস মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যুব আন্দোলনের মাধ্যমে সুস্থ্য সমাজ গড়ে তোলা সম্ভব। যুবকরা যদি সঠিক পথে চলে তাহলে সুস্থ্য সমাজ, জাতি ও দেশ গড়ে তোলা সম্ভব। ’

  • [১]