স্টাফ রিপোর্টার
জেলা উদীচীর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে জেলা উদীচীর সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা উদীচীর সাবেক সভাপতি বিজন সেররায়, সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, অভিজিৎ চৌধুরী, উৎপল খাসনবিশ, অঞ্জন চৌধুরী, কোষাধ্যক্ষ চন্দন রায়, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য পঙ্কজ দে, মানব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. প্রসেনজিৎ দে, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সালাম মাহবুব, চন্দনা পাল, পুলক রাজ, সৌমিত্র সাগর, সদস্য অ্যাড.মতিয়া বেগম, অপূর্ব বৈষ্ণব, জহির আহমেদ, শ্যামল আচার্য্য, মৌ, অর্পনা, পপি, মিঠুন, বন্ধনা পাল, পূর্বা প্রমুখ।
সভায় আগামী ৩১ জুলাই সোমবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে ‘আলোকের এই ঝর্ণা ধারায়’ শিরোনামে গান ও আবৃত্তি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।