আগামী ১৮ নভেম্বর উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের একাদশ সম্মেলনকে সামনে রেখে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। একই সাথে যেসব পুরাতন সদস্যরা সদস্য পদ নাবায়ন করেন নি এবং নতুন সদস্য হতে আগ্রহী তাদেরকে সংগঠনের পক্ষ থেকে নবায়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সোমবার উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের পক্ষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিদিন বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীর ২য় তলায় মহড়া কক্ষে নবায়ন কার্যক্রম এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১২ নভেম্বর শনিবার পর্যন্ত। এছাড়াও এ সম্পর্কিত যে কোন বিষয়ে যোগাযোগ করুন উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের একাদশ জেলা সম্মেলনের দপ্তর বিভাগের আহবায়ক আব্দুস সালাম মাহবুব, মো: ০১৭৩৮১১১৯০৫। বিজ্ঞপ্তি