স্টাফ রিপোর্টার
জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলা উদীচীর সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় নতুন পুরাতন কর্মীদের মিলন মেলায় পরিণত হয়। এসময় জেলা উদীচীর পুরাতন কর্মীবৃন্দ বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মিলন মেলায় স্মৃতিচারণ করেন অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. সালেহ আহমদ, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, অভিজিত চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, অ্যাড. দ্বিগি¦জয় শর্মা চৌধুরী, ডা. সালেহ আহমদ আলমগীর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, প্রদীপ পাল নিতাই, ফৌজি আরা শাম্মী, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, কোহিনূর বেগম, শাহাবুদ্দীন আহমদ, কল্পমা গোস্বামী।
এসময় উপস্থিত ছিলেন, শুক্লারায় চৌধুরী, অখিল ধর, মানবেন্দ্র চৌধুরী, চন্দন রায়, উৎপল খাসনবীশ, অঞ্জন চৌধুরী, প্রসেনজিৎ দে, মাইনুদ্দীন, অভিজিৎ রায়, অন্তরা খাসনবীশ সহ বর্তমান জেলা কমিটির বিভিন্ন বিভাগের সকল সদস্যবৃন্দ।