- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা ‘উন্নয়ন মেলায় স্টল বরাদ্দের জন্য নেজারত শাখায় যোগাযোগের অনুরোধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ের অর্জনসমূহ জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ‘উন্নয়ন মেলা’ আয়োজন করছে জেলা প্রশাসন। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে ৯, ১০ ও ১১ জানুয়ারি তিনদিন ব্যাপি ‘উন্নয়ন মেলা’ সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় জেলার সকল সরকারি অফিস, ব্যাংক ও এনজিও তাদের উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করবেন। মেলায় দেশী খাদ্য ও পিঠার স্টলও থাকছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়।

  • [১]