- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা উন্নয়ন সমন্বয় সভায় রেল লাইন সম্প্রসারণ ও রেল গেইট প্রশস্তকরণের প্রস্তাব গৃহিত

স্টাফ রিপোর্টার
জেলা উন্নয়ন সমন্বয় সভায় ছাতক-সুনামগঞ্জ রেল লাইন সম্প্রসারণ ও গোবিন্দগঞ্জ রেল গেইট প্রসস্তকরণের প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ছাতক-সুনামগঞ্জ রেল লাইন সম্প্রসারণের প্রস্তাব করে উন্নয়ন সমন্বয় সভার সভাপতি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নিজেই। এছাড়া সভায় গোবিন্দগঞ্জ রেল গেইট প্রসস্তকরণের প্রস্তাব উত্থাপন করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক। সভায় জেলা প্রশাসনের সকল উর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যানগণসহ উপস্থিত শহরের গণ্যমান্য   
ব্যক্তিবর্গ সকলই রেল লাইন সম্প্রসারণ ও রেল গেইট প্রসস্তকরণের প্রস্তাব সমর্থন করেন। সভায় উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে দু’টি প্রস্তাবই সিদ্ধান্ত আকারে গৃহিত হয়।
রেল লাইন সম্প্রসারণ ও রেল গেইট প্রসস্তকরণের প্রস্তাব দু’টি রেল পথ মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়। খুব শ্রিঘই প্রস্তাব দুইটি রেল মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান উন্নয়ন সমন্বয় সভার সভাপতি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

  • [১]