- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা ও দায়রা জজকে বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ৫নং হল রুমে জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত বিদায়ী সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলাম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা দায়রা       জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারকবৃন্দ।
বক্তব্য রাখেন, অ্যাড. ফজলুল হক আছপিয়া  এবং অ্যাড. মো. আফতাব উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]