স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এঁর মাতা মোসা: নুরজাহান বেগম বুধবার রাত ১০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১১০ বছর। তিনি ৩ পুত্র এস.এম আখতারুজজামান শিকদার (বীর মুক্তিযোদ্ধা), কামরুজ্জামান শিকদার ও ওয়াহিদুজ্জামান শিকদার, চার কন্যা জাহানারা বেগম, শাহানারা বেগম, আরজিনা বেগম ও হোসনে আরা জামান হাসি এবং ২৪ (চব্বিশ) জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়স্বজনকে রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নায়েব নাজির সিফাত শাহরিয়ার কর্তৃক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জজশীপের কর্মকর্তা-কর্মচারীগণের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করা হয়েছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।
এদিকে, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিম শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুমার মৃত্যুতে পৃথক বিবৃতিতে লেখক-আইনজীবী স্বপন কুমার দাস রায়, দৈনিক সুনামগঞ্জের খবর পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।