স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন এলাকার নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আব্দুল মজিদ প্লাজার দলীয় কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক বিন্দু তালুকদার। জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুনেদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া ও গৌতম বণিক, আহবায়ক কমিটির সদস্য মঈনুল হক, রিংকু চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, খসরু ওয়াহিদ চৌধুরী, রফিকুল ইসলাম,
তারেক মিয়া, তাহের উদ্দিন, মোবারক হোসেন, মনোয়ার হোসেন মনু, সালমা চৌধুরী, পাররভীন আক্তার, কামরুল হাসান কমল, কুতুব উদ্দিন প্রমুখ।