- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা কৃষক লীগের শোক র‌্যালি

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরে শোক র‌্যালি করেছে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় ডি.এস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলা কৃষক লীগের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়।
শোক র‌্যালি ও পুস্পস্তবক অপর্ণকালে       
উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকার, যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জুনেদ আহমদ, গৌতম বণিক, বিন্দু তালুকদার ও ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা ইয়াকুব বখত বহলুল, জেলা কৃষক লীগের আহবায়ক কমিটির সদস্য অরুন চন্দ্র দে, মফিজুল হক, রিংকু চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, কামরুল হাসান চৌধুরী মোমেন, রফিকুল ইসলাম, মহিবুর রহমান, তারেক মিয়া, তাহের উদ্দিন, গোলাম আকরাম, মোবারক হোসেন, মনোয়ার হোসেন মনু, জোয়েদ হক, সালমা চৌধুরী, পারভীন আক্তার, রোকন উদ্দিন, জহিরুল হক, কামরুল হাসান কমল, কুতুব উদ্দিন প্রমুখ।

  • [১]