- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিষদের সদস্যরা

কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সহকারী কমিশনার ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন সহ-সভাপতি অ্যাড. মো. নানু মিয়া, পারভেজ আহমেদ চৌধুরী, মো. নাজির আহমদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল বখ্ত, মোজাম্মেল হক মুনিম, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমদ শামীম, সদস্য মো. শেরগুল আহমদ, প্রদীপ পাল নিতাই, মো. মুক্তাদির হোসেন, শাহ আবু জাকের, হোসেন আহমদ রাসেল, সেজুল আহমদ, মো. ইকবাল হোসেন, মো. জুনেদ আহমদ, মাসুদ আলম চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, জিএম তাশহিজ, জুনেল আহমদ রাজরান, মো. সাজিদুর রহমান, আকবর আলী, মৃদৃল চন্দ্র তালুকদার, গোলাম সাবেরীন সাবু, বেগম সঞ্চিতা চৌধুরী, দিলারা বেগম। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]