- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা ক্রীড়া সংস্থায় আধুনিক ব্যায়ামাগার স্থাপন

স্টাফ রিপোর্টার
জেলা ক্রীড়া সংস্থায় আধুনিক ব্যায়ামাগার স্থাপন করা হয়েছে। ব্যায়ামাগারে রয়েছে অসংখ্য আধুনিক মেশিনারীজ যন্ত্রপাতি। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রফিকুল ইসলামের উদ্যোগে এই ব্যায়ামাগার স্থাপন করা হয়।  
এই আধুনিক ব্যায়ামাগার জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধানে থাকবে বলে জানিয়েছেন ক্রীড়া সংস্থার কর্তৃপক্ষ। ক্রীড়া সংস্থার কর্তৃপক্ষ আরও জানান এই ব্যায়ামাগার পরিচালনায় থাকবে সুনির্দিষ্ট নীতিমালা। প্রণয়নকৃত নীতিমালা অনুস্মরণ করবেন ব্যায়ামকারীগণ। ব্যায়াম কার্য পরিচালনায় নীতিমালা প্রস্তুতের কাজ চলছে।
ব্যায়াম চর্চার মেশিনারীজের মধ্যে রয়েছে রানিং মেশিন ২টি, ক্রসটেইনার ১টা, সাইকেল ২টা, রয়িং মেশিন ১টা, সিটাপ ১টি, ম্যাসেঞ্জার মেশিন ১টি, মাল্টি মেশিন ১টি, টুইস্ট ১টিসহ ওয়েট উপকরণ রয়েছে অনেক। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই ব্যায়ামাগার উদ্বোধন হবে বলে জানা গেছে।

  • [১]