- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা ছাত্রদলের একাংশের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রির্পোটার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদলের একাংশ। শনিবার দুপুরে শহরের ক্রিড়া সংস্থার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কালীবাড়ি পৌছালে পুলিশ বাধা দেয়। পরে       সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা শাহ ফরহাদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাক আহমদ, জেলা ছাত্রদলের নেতা জাকারিয়া অপু, আদনান চৌধুরী বাপ্পি, কাজী মিছবাহ, শেখ আলমগীর, মো.রাসেল আহমদ, এইচ এম আলমগীর, মালেক মিয়া, তোফাজ্জল হোসেন, তারেখ আহমদ, সাইফুল ইসলাম রাহি, সাব্বির আহমদ, আকিক চৌধুরী, শাহাব উদ্দিন, সেজাত আহমেদ, আসাদ আহমদ, মোস্তাক আহমদ, হারিছ আহমদ প্রমুখ।

  • [১]