স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর গাড়ি বহরে হামলার প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রবিবার জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুজ্জামান, আনোয়ার জাভেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিশুক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদল নেতা আরমানুল, হাফিজুল ইসলাম রাজু, অ্যাড. শিরিন, জাহাঙ্গীর সেলিম, মমিনুল হক কালার চান, শাহজাহান, সালাউদ্দিন, জেলা ছাত্রদল নেতা রোকসান আলী, আশরাফুল আলম পাবেল, মানিক মিয়া, শামরুল ইসলাম, আবু তাহের জুনেদ,
অ্যাড. তৌহিদ আহমেদ চৌধুরী, মহিম, ওবায়দুল ইসলাম, মিলন, রোজেল, আবু সালেক, শ্রাবণ, ফারুক, শান্ত, শিশির, হৃদয়, সায়েম, সোহাগ, নূর মিয়া।
এদিকে বিকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ ফরহাদের নেতৃত্বে শহরের এইচ.এম পি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শিল্পকলার সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পড়ে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম, সদর থানার সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাক আহমেদ, এছাড়াও বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা আদনান চৌধুরী, জাকারিয়া অপু, শেখ আলমগীর, রাসেল আহমেদ, এইচ.এম আলমগীর, জুনায়েদ কবির, মালেক মিয়া, তারেক আহমদ, সাইফুল ইসলাম রাহি, আসাদ, সাব্বির, আকিব, মুন্না প্রমুখ।