স্টাফ রিপোর্টার
সফলভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণ হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। সোমবার বিকাল ৪টায় আনন্দ মিছিল জেলা পরিষদ রেস্টহাউস থেকে বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আলফাত স্কয়ারে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, সিনিয়র সহ সভাপতি লিখন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ওমর ফারুক সিদ্দিকী মামুন, আবুল হাসনাত মো. কাউসার, আবু সাঈদ আপন, গৌতম তালুকদার দ্বীপ, কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত আহমদ, মো. রাহাত আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, আসেফ বখ্ত রাদ, মাহমুদুল হাসান তারেক সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।