স্টাফ রিপোর্টার
কমিটি গঠনের এক মাসের মাথায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী দুই ভাগে বিভক্ত হয়ে পালন করলো সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। সংগঠনের আহ্বায়কের নেতৃত্বে একাংশ এবং তিন যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে আরেকাংশ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে।
আহ্বায়ক আরিফ উল আলমের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। মিছিল শেষে সন্ধ্যায় ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণের মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। আরিফ উল আলমের সভাপতিত্বে ও মাসকাওয়াতুজ্জামান ইন্তি’র সঞ্চালনায় এখানকার আলোচনা সভায় বক্তব্য দেন- মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আয়ুব বখ্ত জগলুল প্রমুখ।
যুগ্মআহ্বায়ক নাজমুল হক কিরণ, দীপংকর কান্তি দে ও দেওয়ান জিসান এনায়েত রাজা চৌধুরী’র নেতৃত্বে দুপুরে শহরের উকিলপাড়া থেকে আরেকটি মিছিল বের হয়। মিছিল শেষে আলফাত স্কয়ারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এখানকার কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আজাদুর রহমান, বার্ষিকী সম্পাদক গৌতম বণিক, সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, সাবেক ছাত্রলীগ নেতা রুমেন চৌধুরী, ফাহাদ জামান, হারুন অর রশিদ, ওয়াসিম মাহমুদ, তৌফিক ইসলাম, গৌতম তালুকদার দীপ প্রমুখ।
সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ। কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং আসলাম পারভেজ’র পরিচালনায় আনন্দ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান জিসান এনায়েত রেজা, জেলা ছাত্রলীগ নেতা তৌফিক ইসলাম, ওয়াসিম আহমেদ, আশরাফুল আলম, সাইফুল আমিন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, ইকরাম আলম।
এসময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগ নেতা মঈনুল ইসলাম, সাকিল আহমেদ, পীর জামিল, আকাশ আহমেদ, জাবেদ, সুজন, রেজোয়ান, রনি, প্রভাত, শাওন, ফাহিম, হৃদয়, কর্ন, রফিকুল প্রমুখ।
পরে কলেজ ক্যাম্পাসে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি