- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সলের অকাল মৃত্যু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সল আহমদ (৩০) আর নেই (ইন্না…..রাজিউন)। বৈদ্যুতিক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যুবরণ করেন তিনি।
ফয়সল আহমদ ছাতকের খরিদিচর গ্রামের বাসিন্দা। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় প্রায় ১৫ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসাধীন ছিলেন তিনি।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্বরণ, সাবেক     সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শিপু আহমেদ, সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মো. আব্দুল গফফার, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টুকু, সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রিপন, সাবেক উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক বরকত আলী, সাবেক সহ-সম্পাদক ফয়েজ ইসলাম সুমন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন প্রমুখ।

  • [১]