- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা ছাত্র ইউনিয়নের বর্ধিত সভা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় সংগঠনের জেলা কার্যালয়ে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ মনি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহ- সভাপতি মনির হোসেন দুর্জয়, বিমান দাস রাজিব, সমাজ কল্যাণ সম্পাদক গৌতম দাস, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ সানন্দ বর্মণ।
সভায় বর্তমান কমিটির মেয়াদ আগামী ২৬ জানুয়ারি শেষ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে জেলা কমিটির ২ মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও আগামী ফেব্রæয়ারি মাসে স্কুল উৎসব করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]