বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের ২৩ তম সম্মেলন উপলক্ষে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সংগঠনের পৌর বিপণিস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা সংসদের
সভাপতি রইসুজ্জামান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই পরিষদ গঠন করা হয়।
প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান তারেক চৌধুরী, আহবায়ক পুলক তালুকদার, যুগ্ম আহবায়ক দ্বিপাল ভট্টাচার্য্য।
এছাড়াও সভায় ৭টি উপ-পরিষদ গঠন করা হয়। দপ্তর উপ-পরিষদ প্রধান নিতুরঞ্জন সরকার, অর্থ উপ-পরিষদ প্রধান সুকান্ত দত্ত, প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ প্রধান সৌরভ ভট্টাচার্য্য, সাংস্কৃতিক উপ-পরিষদ প্রধান মলয় রায়, সাজসজ্জা ও র্যালি উপ-পরিষদ প্রধান আসাদ মনি, স্বেচ্ছা সেবক ও নিরাপত্তা উপ-পরিষদ প্রধান পাপ্পু সরকার এবং খাদ্য উপপরিষদ প্রধান নূরজাহান বেগম।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অগ্নিস্পর্ধিত চেতনায় জাগো সংগ্রামী তারুণ্য, দ্রোহে-বিপ্লবে রুখো সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ, শিক্ষা বাণিজ্যে’ এই স্লোগানকে ধারণ করে আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের ২৩ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি