স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৩টায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুশনূর’র সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু’র সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক, বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে কাজ করছি। সুনামগঞ্জ জাতীয় পার্টির শক্তিশালী ঘাঁটি হিসাবে বিবেচিত। আমরা বিগত দিনে জেলার প্রতিটি উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি করেছি। কোন ধরণের কোন বিশৃঙ্খলা জাতীয় পার্টিতে নেই। জিএম কাদের ও জিয়া উদ্দিন বাবলুর নেতৃত্বে জাতীয় পার্টি শক্তি সঞ্চয় করছে, এই শক্তি নিয়ে আগামী দিনে রাষ্ট্রপরিচালনায় জাতীয় পার্টিই বিকল্প শক্তি।
সভার অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান শামছু, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রসিদ আহমদ, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল কদ্দুস, পল্লীবন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলার আহবায়ক ও যুব সংহতির কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, পল্লীবন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মোশাহিদ আলম তালুকদার মহিম, জেলা জাতীয় পার্টির সদস্য শওকত আলী, আব্দুল মান্নান, তোরাব আলী, ফয়জুর রহমান কমান্ডার, আব্দুল মান্নান, ইউপি সদস্য ও জাপা নেতা নুরুল হক, গৌরারং ইউপি সদস্য ও জাপার যুগ্ম আহবায়ক মমিন মিয়া, লক্ষণশ্রী ইউপি সদস্য মনির উদ্দিন, কুরবাননগর ইউপি সদস্য মানিক মিয়া, পল্লীবন্ধু সৈনিক পার্টির কেন্দ্রীয় সদস্য এনামুল হক শাহরুখ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুমন আহমদ স্বপন, জাতীয় ছাত্র সমাজ নেতা হোসাইন চৌধুরী ও আবুল ফজল উজ্জ্বল।
সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন জাতীয় ছাত্র সমাজ নেতা হাফেজ আনসারুল হক সালমান।