সুনামগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে হাছননগরস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় হুইপ ও জেলা জাতীয় পার্টির আহবায়ক পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।
জাতীয় মহিলা পার্টি সুনামগঞ্জ জেলার আহবায়ক ও সুনামগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর পিয়ারা বেগমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফরিদা বেগমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব মনির উদ্দিন মনির, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ। প্রেসবিজ্ঞপ্তি