স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, নিত্য পণ্যের উৎপাদন ভাল, বাজারে সরবারাহ ভাল, আমদানিতেও কোন সমস্যা নাই সুতারাং নিত্য পণ্যের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিটা দূর্নীতিবাজ বাজার সিন্ডিকেটের কারসাজি। সুতারাং সরকারের কর্তা ব্যক্তিদের দায় এড়ালে চলবে না, সরকারকেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি আরো বলেন, সরকারের কর্তা ব্যাক্তিদের দায়িত্ব জ্ঞানহীন উক্তিও বন্ধ করতে হবে, দায়িত্ব নিন, দূর্নীতির সিন্ডিকেট কে ধংস করার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করলেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি বলেন, নিত্য পণ্যের দাম বাড়ায় আমি নিন্দা করছি। আমি মনে করি এটা বাজার সিন্ডিকেটের কারসাজি এটা নিয়ন্ত্রণ যোগ্য এবং নিত্য পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা সম্ভব। সামনে রমজানের জন্য প্রয়োজনীয় নিত্য পণ্য আমদানি হয়ে গেছে। সুতারাং সেই নিত্য পণ্যের দাম বাড়ানোর কোন যুক্তি নাই।
তিনি বলেন, গণতন্ত্রের বাগান থেকে রাজাকারদের ও অর্থনীতির ঘর থেকে দূর্নীতিবাজদের বিতারিত করার মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক শান্তি আসবে। যারা নির্বাচনের কথা বাদ দিয়ে সরকার উৎখাতের প্রস্তাব দিচ্ছে তারা ছদ্মবেশে ভূতের সরকার, অস্বাভাবিক সরকার ও চক্রান্তের সরকার ক্ষমতায় আনার পায়তারা করছে। সুতারাং এই সব বন্ধ করে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানান তিনি।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলা জাসদের কর্মী সভায় যোগদান করার আগে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।
জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লোকমান আহমদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মির্জা আনোয়ার প্রমুখ।
এর আগে সকালে সুনামগঞ্জের প্রবীণ জাসদ নেতা আতম সালেহকে দেখতে যান ইনু।