স্টাফ রিপোর্টার
‘শ্রমজীবী, পেশাজীবী, কর্মজীবী, মেহনতি মানুষ এক হও লড়াই কর’ স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের উকিলপাড়া জেলা জাসদের অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কায়রে সমাবেশে মিলিত হয়।
জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুর হোসেনের পরিচালনায় সমাবেশে
বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ-সভাপতি ওয়াহিদু জামান চৌধুরী, সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মাহিন হোসেন, সদর উপজেলা জাসদের সভাপতি বিপ্লব কুমার দেব প্রমুখ।
সমাবেশ শেষে জেলা জাসদের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।