- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু মেলা

সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কাযক্রম (৫ম-পর্যায়) শীষক প্রকল্পের আওতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ও ২৬ নভেম্বর দ. সুনামগঞ্জ উপজেলার জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলায় ২০টি স্টল অংশ নেয়।
শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ. সুনামগঞ্জ উপজেলা নিবাহী অফিসার জেবুন নাহার শাম্মী, দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক নোমান আহমেদ, সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুলবাঁক ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু।
শিশু মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসহ সর্বস্তরের লেঅকজন অংশগ্রহণ করে।
মেলায় জানানো হয়, বঙ্গবন্ধু সুখী-স্বনিভর ‘সোনার বাংলা’ গড়তে চেয়েছিলেন। সেই লক্ষ্য সামনে রেখেই সময়োপযোগী ’ডিজিটাল’ কমসূচি নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। রূপকল্প: ২০২১’ বাস্তবায়নের মূল উদ্দেশ্য তথ্য-প্রযুক্তিনির্ভর মধ্যম আয়ের দেশ। ৪,৫২৭টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার (তথ্য সেবাকেন্দ্র) স্থাপন করা হয়েছে। এ সকল তথ্য সেবাকেন্দ্র থেকে অনলাইনে ২০০ ধরনের সেবা প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা কমসূচি বাস্তবায়নের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেণ। যার সুফল লাভ করছেন শিক্ষার্থীরা। এই কর্মসুচির ফলে দেশে শিক্ষার হার গত ৬ বছরে ৪৪ শতাংশ থেকে ৭০শতাংমে উন্নীত হয়েছে। এই বছর ১ জানুয়ারি শিক্ষাথীদের মাঝে বিনামূল্যে ৬২কোটি ৬৪লাখ বই বিতরণ করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত ১কোটি ২২লাখ শিক্ষাথীকে বৃত্তি ও উপবৃত্তি প্রদান করা হয়েছে। ২৬হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। সুনামগঞ্জ জেলায় মাতৃমৃত্যুর হার প্রতি হাজারে ৪০ জন এবং শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৫৫জন। যেখানে সারা বাংলাদেশে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৭০ এবং শিশু মৃত্যুর হার প্রতি লাখে ১০৫জন। গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছাতে প্রতি ৬০০০ মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হয়েছে। সারাদেশে ১৬হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। এই ক্লিনিক থেকে ৩০প্রকার ওষুধ সরবরাহ করা হয়। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সন্তানসম্ভবা মায়েদের মাতৃত্বকালীন যাবতীয় সেবা নিশ্চিত করা হয়। এছাড়া প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সকল ধরনের সেবা প্রদান, জন্ম মৃত্যু নিবন্ধন, নতুন বিবাহিত দম্পতি ও সন্তানসম্ভবা মায়েদের নিবন্ধন করা, মা ও শিশুর খাদ্য ও পুষ্টির বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]