স্টাফ রিপোর্টার
জেলা দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় শহরের শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি নূর উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের
সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সভাপতি নূর আলম ভূইয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্টিয়ারিং চেয়ারম্যান সেলিম রেজা, কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ-সভাপতি খোরশেদ আলম বাবুল, যুগ্ম সম্পাদক ফরিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দল মছব্বির, র্মোশেদ আলম, আইন সম্পাদক আলী আকবর, নুর হুসেন রাজু, সিলেট দলিল লেখক সমিতির সহ-সভাপতি মহিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রদীপ পাল নিতাইকে সভাপতি ও সাহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে জেলার ১১ উপজেলার দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।