- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

স্টাফ রিপোর্টার
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুর রহমানের সভপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কারুমজ্জামানসহ সরকারি দপ্তরের বিভিন্ন বিভাগের প্রধান গণ।  জেলায় কি কি ক্ষতি হয়েছে তা তুলে ধরেন এলজিইডি সড়ক বিভাগের প্রধান সহ এনজিও প্রতিনিধিরা।
বন্যার কারণে জেলা ৩ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ১২৬ মোট্রক টন চাল বিতরণ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণে এাণ মজুদ রয়েছে বলে জানানো হয় সভায়। জেলার বিভিন্ন উপজেলায় ২৪.০৫ কি:মি: সড়কের ক্ষতি হয়েছে। এই রাস্তা গুলো মেরামতের জন্য প্রয়োজন ৪ কোটি ৮৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তা।  
পানি কমার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।

  • [১]