স্টাফ রিপোর্টার
শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটি ও জগন্নাথ জিউর মন্দির নিমার্ণ কমিটির উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটি সহ- সভাপতি ধূর্জুটি কুমার বসুর সভাপতিত্বে ও বিমান রায়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল ও সংবর্ধিত অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্দি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা নিহারেন্দু দে নান্টু, অ্যাড.স্বপ্ন কুমার দাশ রায়, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, গোলাম সাবেরীন সাবু ও মহিলা কাউন্সিলর শৈলী চৌহান ময়না।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন জয়ন্ত রায়, অজয় শংকর, জিউর মন্দির পরিচালনা কার্যকরী কমিটির সদস্য গৌরাঙ্গ বণিক, শংকর বণিক, ভোলানাথ রায়, পিন্টু বণিক, সুভাষ রায়, মাখন লাল শর্মা প্রমুখ।
আলোচনা সভা শেষে জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটি ও জগন্নাথ জিউর মন্দির নিমার্ণ কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও পৌর মেয়র আয়ুব বখত জগলুলকে ক্রেস্ট প্রদান করা হয়।