- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা পরিষদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ‘আত্মবিশ্বাসকে ধারণ করে আমরা এগিয়ে যাব’

স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রাব্বানী বলেন, জেলা পরিষদের এই বৃত্তি শিক্ষার্থীদের উৎসাহ দেবে সামনে আরো ভালো করার।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। শিক্ষার উন্নয়নে সরকার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন কাজ করছে। এর উদ্দেশ্যে হলো একটি   
শিক্ষিত জাতি গড়ে তোলা।
শুক্রবার বিকালে জেলা পরিষদের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মঞ্জুরুল হক চৌধুরী পাবেল’র পরিচালনায় বর্ষবরণ এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সেলাই প্রশিক্ষণার্থী, কম্পিউটার প্রশিক্ষণার্থী ও ইলেকট্রিক প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেচ মিঞা।
জেলা জাসদের সভাপতি ও লোক গবেষক আতম সালেহ বলেছেন, সাংস্কৃতিক বিল্পব না হলে সমাজে পরিবর্তন আসে না। বর্ষবরণ সকলের উৎসব। এখন গ্রাম পর্যায়েও মঙ্গল শোভাযাত্রা হচ্ছে। এই উৎসবের মাধ্যমে আমাদের শুভ চিন্তার উদয় হবে। আমরা যেন মুক্ত হতে পারি ধর্মান্ধতা, হানাহানি, হিংসা থেকে।  
পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, গত ২০১৫ বা ১৪২২ বাংলা ছিল আমাদের আত্মবিশ্বাসে বলিয়ান হওয়ার বছর। বিশ্বব্যাংক সহ দাতা সংস্থাদের চোখ রাঙানি উপেক্ষা করে সরকার দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণ করছে।
এছাড়াও দেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রকারীদের হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ সহ বিভিন্ন কর্মকাণ্ড আমরা প্রতিহত করেছি। সেই আত্মবিশ্বাসকেই ধারণ করে আমরা এগিয়ে যাব সামনের দিকে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, সকল ভালো কাজে জেলা প্রশাসন জেলা পরিষদের পাশে থাকবে।  শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা ভালো করে লেখাপড়া করো। দেশ তোমাদের পানে পথ চেয়ে আছে। এসময় তিনি ভালো ফলাফল করার জন্য সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
তিনি বলেন, পড়াশোনার ক্ষেত্রে কোন আর্থিক বাধা এলে তোমরা আমাদের কাছে চলে আসবে। আমরা সব ব্যবস্থা করে দেব।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, নান্দনিক সুনামগঞ্জের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক ধারা ছড়িয়ে দিতে চাই। তিনি বলেন, ইতিহাসবিহীন জাতির ভবিষ্যত অন্ধকার। আর তাই ইতিহাস ও মূল্যবোধ থেকে সরাতে আমাদের উপর বারবার আঘাত হানা হয়েছে। কিন্তু বাঙালিদের দাবিয়ে রাখা যায় না। বারবার তারা মাথা তুলে দাঁড়ায়।
তিনি বলেন, নতুন প্রজন্মকে আমাদের সঠিক পথের দিশা দেখাতে হবে। যাতে শিক্ষার্থীরা একদিন বলে, বড় হয়ে রাজনীতিবিদ হতে চাই। মানুষের সেবা করতে চাই।
তিনি বলেন, সুনামগঞ্জ বাংলাদেশকে অনেক দিয়েছে। এবার আমাদের পাওয়ার পালা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিচ্ছেনও। আরো অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। আপনাদের সকলের সহযোগিতায় আমরা সুনামগঞ্জকে এগিয়ে নিয়ে যাব।
পরে অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পী এবং প্রখ্যাত সংগীত শিল্পী বারী সিদ্দিকীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • [১]