জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্যোগে পরিচালনা কমিটির সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার বিকালে বিদ্যালয়ে অবস্থিত উপজেলা ইউআরসি প্রশিক্ষণ হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ।
ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে, প্রধান শিক্ষক রূপক কান্তি দে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা ফাহিমা বেগমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আরএম ও ডা. এস এম জহিরুল ইসলাম, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর হারুন রশীদ চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনুল হক, সহকারী শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা, সাবেক ইউপি সদস্য যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া, ছিক্কা জামে মসজিদের ইমাম মাও. এহছানুল করীম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর তাজিবুর রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসাইন, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল ও আয়ারুন নেছা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট প্রতিনিধি আব্দুল হাই, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও জগন্নাথপুর নিউজটুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক এনামুল হক, ম্যানেজিং কমিটির সদস্য নেছাওর মিয়া প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিক্কা গ্রামের বিশিষ্ট মুরব্বী ক্বারী মজনু মিয়া, জগন্নাথপুর ডিগ্রী কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুস শহীদ, শিক্ষানুরাগী সৈয়দ বাহারুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস ছত্তার, সমাজসেবী আবুল মিয়া, আবুল হাসনাত প্রমুখ।