স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট দায়িত্বগ্রহণ করেছেন। সোমবার বেলা ১১ টায় তিনি জেলা পরিষদে যান এবং দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেচ মিঞা, সহকারি প্রকৌশলী প্রণয় রায় চৌধুরীসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এছাড়া জেলা পরিষদে গিয়ে পৃথকভাবে নুরুল হুদা মুকুটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ুব বখত জগলুল, সিনিয়র আইনজীবী আপ্তাব উদ্দিন, সিনিয়র আইনজীবী ও লেখক কলামিষ্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির
সভাপতি অ্যাড. সৈয়দ শায়েক আহমদ, সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, অ্যাড. রইছ উদ্দিন, অ্যাড. আলী আমজদ, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, অ্যাড. পীর মতিউর রহমান, অ্যাড. শফিকুল ইসলাম, তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, অ্যাড. শুকুর আলী, অ্যাড. আব্দুল করিম, সদর উপজেলার লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, মোহনপুর ইউপি চেয়ারম্যান নূরুল হক, কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, সুরমা ইউপি চেয়ারম্যান আ.সাত্তার, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, জাহাঙ্গীর মকসুদ আলী, কাঠইর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, মঞ্জুর খন্দকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু প্রমুখ।
পরে তিনি জেলা পরিষদ মিলনায়তনে প্রথম সভা করেন। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল মুকুটের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেচ মিঞার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ১ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা সেলিনা আবেদীন, ২ নং ওয়ার্ডের সদস্যা ফৌজিয়া আক্তার শাম্মী, ৩ নং ওয়ার্ডের সদস্যা ফারহানা ইয়াসমিন সীমা, ৪ নং ওয়ার্ডের সদস্যা সাবিনা সুলতানা হালিমা, ৫ নং ওয়ার্ডের সদস্যা নুরুন্নাহার চৌধুরী চিনু, ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য আবুল হোসেন খান, ২ নং ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন রোকন, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ মুরাদ, ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, ৫ নং ওয়ার্ডের সদস্য শাহ শামছুজ্জামান শাহ, ৬ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, ৭ নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সদস্য নাজমুল হক, ৯ নং ওয়ার্ডের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী, ১০ নং ওয়ার্ডের সদস্য মাহতাব উল হাসান সমুজ, ১১ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ সাব্বির মিয়া, ১২ নং ওয়ার্ডের সদস্য অ্যাড. আবুল আজাদ রোমান, ১৩ নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম সেলিম, ১৪ নং ওয়ার্ডের সদস্য আফজল হোসেন সজল ও ১৫ নং ওয়ার্ডের সদস্য আব্দুস শহীদ মুহিত।