স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হিসাবে এফবিসিসিআইয়ের পরিচালক জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট আওয়ামী লীগের দলীয় মনোনয়নের পাওয়ার জন্য আবেদন করেছেন।
মঙ্গলবার দুপুরে দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ের দপ্তর বিভাগে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এডিশনাল পিপি অ্যাড. শামছুল আবেদীন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির।
এদিকে সুনামগঞ্জ জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন পূনরায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে লক্ষ্যে দলীয় মনোনয়নের জন্য আজ বুধবার আবেদনপত্র জমা দিবেন বলে দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন।