স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার লক্ষে মতবিনিময় সভা করেছেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান। বুধবার বিকাল ২টায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের সভাপতিত্বে ভোট প্রার্থনাসহ সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ তাহিরপুর উপজেরা কমিটির সহ সভাপতি নুরুল আমিন, আলী মর্তূজা, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল জলিল তালুকদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সস্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, ইউপি সদস্য মতিউর রহমান, বাবুল মিয়া, মল্লিকা বেগম প্রমুখ।