- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা পরিষদ নির্বাচন- আ.লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার
গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাকে ঘিরে শুক্রবার সন্ধ্যা থেকেই সুনামগঞ্জসহ দেশের ৬১ জেলার আওয়ামীলীগ নেতাকর্মীরা ছিলেন ¯œায়ুচাপে। জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা স্থানীয় গণমাধ্যম   ২য় পৃষ্ঠায় দেখুন
অফিসে বারবার ফোন দিচ্ছিলেন। শহরের অনেক বিশিষ্টজনেরাও পত্রিকা অফিসে ফোন দিয়ে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী কে হয়েছেন জানতে চান। চেয়ারম্যান প্রার্থীদের ঘনিষ্টজনরাও ছিলেন উদ্বিগ্ন। অবশেষে রাত ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধানমন্ডীর দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশের ৬১ জেলার দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করে সকল জল্পনা কল্পনার অবসান ঘটান। প্রেস ব্রিফিংয়ের সময় তিনি সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দল সমর্থিত প্রার্থী হিসাবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের নাম ঘোষণা করেন। সিলেট বিভাগের অন্য তিন জেলার মধ্যে হবিগঞ্জে ডা. মুশফিকুর হোসেন, মৌলভীবাজারে আজিজুর রহমান, সিলেটে অ্যাড. লুৎফুর রহমানের নাম ঘোষণা করেন। এদিকে নাম ঘোষণার পর রাতে শহরে ব্যারিস্টার ইমনের কর্মী সমর্থকরা মোটর সাইকেল মিছিল বের করে।
প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা ৭ টা থেকে প্রায় ৩ ঘণ্টা গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে এই সভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারবেন না। এখানে শুধু নির্বাচিত জনপ্রতিনিধিরাই ভোট দেবেন। জেলাগুলোতে আওয়ামী লীগের জনপ্রতিনিধির সংখ্যা বেশি। তাই আওয়ামী লীগের সমর্থন পেলেই নির্বাচনে জয়লাভ করা যাবে এমন ধারণা রাজনীতিক ও প্রার্থীদের মধ্যে আছে।
আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য ৬১ জেলায়  মোট ৭০১ জন আবেদন করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ ডিসেম্বর।
অন্য জেলাগুলিতে দলীয় সমর্থন পেয়েছেন যারা পঞ্চগড়ে আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁওয়ে সাদেক কৌরাইশী, নীলফামারীতে মমতাজ উদ্দিন, কুড়িগ্রামে জাফর আলী, গাইবান্ধায় শামসুল আলম, লালমনিরহাটে মতিয়ার রহমান, দিনাজপুরে আজিজুল ইসলাম চৌধুরী, রংপুরে সাফিয়া খানম, পাবনায় রেজাউল রহিম লাল, চাঁপাইনবাবগঞ্জে মাইনুদ্দিন মন্ডল, বগুড়ায় মকবুল হোসেন, নাটোরে সাজেদুর রহমান খান, জয়পুরহাটে আরিফুর রহমান, রাজশাহীতে মাহবুব জামান, নওগাঁয় একে এম ফজলে রাব্বী, সিরাজগঞ্জে আবদুল লতিফ বিশ্বাস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান, যশোরে শাহ হাদি উজ জামান, কুষ্টিয়ায় রবিউল ইসলাম, সাতক্ষীরায় মনসুর আহমেদ, মেহেরপুরে মিয়া জান আলী, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান, খুলনায় হারুনুর রশীদ, নড়াইলে আইয়ুব আলী, মাগুড়ায় পঙ্কজ কুমার, ঝিনাইদহে কনক কান্তি, বড়গুনায় দেলোয়ার হোসেন, বরিশালে আলতাফ হোসেন, পিরোজপুরে শাহে আলম, ভোলায় আবদুল মোমিন টুলু, পটুয়াখালীতে মোশাররফ হোসেন, ঝালকাঠিতে শাহ আলম, টাঙ্গাইলে ফজলুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহি, ঢাকায় মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জে মহিউদ্দিন আহমেদ, গাজীপুরে আক্তারুজ্জামান, কিশোরগঞ্জে জিল্লুর রহমান, নরসিংদীতে আসাদুর রহমান, ফরিদপুরে লোকমান মৃধা, রাজবাড়িতে আবদুল জব্বার, শরীয়তপুরে সাজেদুর রহমান, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, ময়মনসিংহে ইউসুফ খান পাঠান, শেরপুরে চন্দন কুমার, জামালপুরে এইচ আর জাহিদ, নেত্রকোণায় প্রশান্ত কুমার রায়, মৌলভীবাজারে আজিজুর রহমান, চট্টগ্রামে আব্দুচ ছালাম, নোয়াখালীতে জাফরুল্লাহ, কক্সবাজারে মোশতাক আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ায় এমদাদুল বারী, লক্ষীপুরে শামসুল ইসলাম, কুমিল্লায় আবু তাহের, ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী, চাঁদপুরে আবু ওসমান চৌধুরী।

  • [১]