- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা পরিষদ নির্বাচন রাজিয়া পারভেজের গণসংযোগ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে গণসংযোগ করেছেন জেলা পরিষদের সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থী রাজিয়া পারভেজ। গত বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার সাচনা বাজার, ফেনারবাক, বেহেলী, ভীমখালী, জামালগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্য সহ নারী সদস্যাগণের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।  
এসময় তিনি সকলের সহযোগিতা ও ভোট চেয়েছেন।
উল্লেখ্য, রাজিয়া পারভেজ বিশম্ভরপুর উপজেলা ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা । গণসংযোগ কালে সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলীর স্বস্ব ইউনিয়নের সদস্যগণরা সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • [১]