- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা পরিষদ নির্বাচন ২নং ওয়ার্ডে জাপা নেত্রীর প্রার্থীতা ঘোষণা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনী এলাকা ২নং ওয়ার্ড সুনামগঞ্জ সদর, বিশ্বাম্ভরপুর ও জামালগঞ্জ এলাকার সংরক্ষিত মহিলা সদস্য পদে জাপা নেত্রী দলীয় প্রার্থীতা ঘোষণা করেছেন। বুধবার উপজেলা নতুনপাড়াস্থ মদিনা মার্কেট প্রাঙ্গণে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা জাপা সভাপতি আব্দুল রহমান মাষ্টার সভাপতিত্বে দলীয় নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় উপজেলার ফতেপুর  
ইউনিয়নের শাহপুর গ্রামের জাপা নেতা জহিরুল ইসলাম সহধর্মীনি মোছা. রাজিয়া পারভেজকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. চাঁন মিয়া ও অব. হাবিলদার মুর্শেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, ফতেপুর ইউপি জাপা সভাপতি সিব্বির আহমদ, সলুকাবাদ জাপা ইউপি সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সমবায় সম্পাদক ফরিদ আলম, জাপা নেতা সিরাজুল ইসলাম, ইসকান্দর আলী, ইউপি সদস্য আনোয়ার ,ফতেপুর ইউপি সদস্য মুনসুর, কাঠইর ইউপি সদস্য ফারুক আহমদ, গোরারং ইউপির সদস্য মমিন আলী, মোহনপুর ইউপি সদস্য মোহন বাবু, জহিরুল ইসলাম ও হুমায়ুন প্রমুখ।

  • [১]