- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা পরিষদ নির্বাচন ২ নম্বর ওয়ার্ডে আ.লীগের একাংশ পান্নাকে প্রার্থী ঘোষণা করেছে

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন জেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ১০ নং ওয়ার্ডের (দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা, পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও, জগন্নাথপুর পৌরসভা ও কলকলিয়া ইউনিয়ন) সম্ভাব্য সদস্য পদপ্রার্থী মো. এমদাদুর রহমান তালুকদার । শনিবার দুপুর ১২টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক এম. এম. ইলিয়াছ আলী, কার্যকরী সদস্য সালেহ আহমদ হৃদয় প্রমুখ।

  • [১]