স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ৪৪তম জেলা পর্যায়ে ভলিবল খেলার উদ্বোধন হয়েছে। বুধবার সকালে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, জামালগঞ্জ উপজেলার কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোখলেছুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জালাল আহমেদ, জগন্নাথপুর উপজেলার মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিটন পাল, দোয়ারাবাজার উপজেলার বোগলা রামসুন্দর স্কুল এন্ড কলেজের শিক্ষক রুছমত আলী ও মাহফুজ মিয়া । ওইদিন জেলার বিভিন্ন উপজেলার ৫টি দল খেলায় অংশ নেয়।