- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন যারা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহ শিক্ষক মো. মিজানুর রহমান তালুকদার তৃতীয়বারের মতো শান্তিগঞ্জ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ২০০৪ সালে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ২০১৭ সালে শান্তিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন। ২০১৮, ২০১৯ সালে উপেজলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। মিজানুর রহমান তালুকদার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মো. আব্দুর রশিদ তালুকদার ও আলফাতুন নেছার জ্যেষ্ঠ পুত্র।
এদিকে শান্তিগঞ্জের আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আমজাদ হোসেন রাসেল উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, তিনি ২০১৭ সালে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বড়মোহা গ্রামের মৃত আফরুজ মিয়ার নাতি, আমরু মিয়া ও গোল নেহার’র একমাত্র ছেলে।

  • [১]