স্টাফ রিপোর্টার
জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের ওয়েজখালী পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন অর রশিদ।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জর্জেচ মিঞা, মেয়র আয়ুব বখ্ত জগলুল, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন আহমদ, র্যাব-৯ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিনিয়র আইনজীবী অ্যাড. আপ্তাব উদ্দিন, পিপি অ্যাড. খায়রুল কবীর রুমেন, চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোজাম্মেল হক, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল মোমেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইজার মোহাম্মদ ফারাবী, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাড. সুরেশ দাস, অ্যাড. আলী আমজদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে জেলা ও দায়রা জজ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, আইজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।