স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত ৮১ সদস্য বিশিষ্ঠ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নৃপেশ তালুকদার নানু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল আমীন তুহিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ^জিৎ চক্রবর্তী, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী, সুর্বণা রায় দিঘী, অনুপমা রায়, বিশ^ম্ভরপুর ্পূজা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন কুমার বর্মণ, গণেশ তালুকদার ও রুপশ্রী রায় প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান শিক্ষাবিদ পরিমল কান্তি দে।