- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা প্রশাসকের কাছে গোবিন্দগঞ্জ ব্যবসায়ীদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
ছাতকের গোবিন্দগঞ্জে স্থানীয় সরকারের মাধ্যমে গণশৌচাগার নির্মাণ ও স্বাস্থ্যসম্মত নলকূপ স্থাপন, পল্লী বিদ্যুতের আওতায় রাস্তার পাশে ল্যাম্পপোস্ট স্থাপন করে রাস্তা আলোকিত করা, স্থান নির্ধারণ করে গোবিন্দগঞ্জ পয়েন্ট হকার্স মার্কেট, স্থায়ীভাবে সেড নির্মাণ করে কাঁচাবাজার স্থাপন, স্থায়ী পুলিশ      ফাড়ি, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের পশ্চিমে পেট্রোল পাম্প ও ছাতক সড়কের মোড় পর্যন্ত সিসিটিভি ক্যামেরার আওতাভূক্তকরণ, গোবিন্দগঞ্জ পয়েন্টে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত স্থান চিহিত করা এবং যানজট নিরসনের দাবি জানিয়েছেন গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এসব দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সহ সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বকুল, সহ সাধারণ সম্পাদক মমশির আলী, কুটির শিল্প সম্পাদক ফজল আহমদ, সহ সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া ফটিক, সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক সেবুল আহমদ সাদিক, শিক্ষা সম্পাদক ডা.হান্নান পীর, কৃষি বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক মানবাধিকার সম্পাদক ফজল উদ্দিন, অর্থ সম্পাদক রেজ্জাদ আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন সচিব হাসান উদ্দিন, অ্যাড. আব্দুল জলিল, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. নাজিম কয়েস আজাদ প্রমুখ।

  • [১]